Published on
:
3 min read
শনিবার সকালে ধুলোর চাদরে ঢাকল মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্স (BKC)। পুরো এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে ঘন কুয়াশা। যার জেরে কমে গিয়েছে দৃশ্যমানতাও। এই পরিস্থিতিতে বায়ুদূষণ সামাল দিতে ময়দানে নেমেছে বৃহন্মুম্বই পুরসভা (BMC)। পুরসভা জানিয়েছে, দূষণ রুখতে লাগাতার নজরদারি চালানো হচ্ছে। কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের ‘প্রাণ’ পোর্টালের তথ্য তুলে ধরে পুরসভা দাবি করেছে, ২০১৭-১৮ থেকে ২০২৫-২৬ অর্থবর্ষের মধ্যে মুম্বইয়ের বাতাসে পিএম১০ ধূলিকণার মাত্রা প্রায় ৪৮ শতাংশ কমেছে।
একনজরে
মন্দারমণিতে সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে যাওয়া শেষ নিখোঁজ পর্যটকের দেহ শনিবার উদ্ধার হয়েছে।
মৃতের নাম শেখ শালেদ আলম (২৫)। তিনি হাওড়ার ডোমজুড়ের বাসিন্দা।
বৃহস্পতিবার দুপুরে মন্দারমণির মনসা মন্দির সংলগ্ন সৈকতে ছয় বন্ধু সমুদ্রে স্নান করতে নেমেছিলেন।
সমুদ্রের প্রবল ঢেউ ও স্রোতের টানে ছয়জনই ভেসে যান। স্থানীয় নুলিয়ারা চারজনকে জীবিত উদ্ধার করেন।
নিখোঁজ ছিলেন সাহিল ও শাহিদ। শুক্রবার সাহিলের দেহ উদ্ধার হয়। শনিবার উদ্ধার হয় শেখ শালেদ আলমের দেহ।
উদ্ধার হওয়া দুই পর্যটকের দেহ ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
শহরের বিষাক্ত বাতাস নিয়ন্ত্রণে নির্মাণ কাজের জন্য ২৮ দফার নির্দেশিকা জারি করেছে পুরসভা। এই নিয়ম মানা হচ্ছে কি না, তা দেখতে ৭৬টি ওয়ার্ড পর্যায়ের বিশেষ দল তৈরি করা হয়েছে। এই দলগুলি প্রতিদিন অন্তত দু'টি করে নির্মাণ প্রকল্প হঠাৎ পরিদর্শন করছে। নিয়ম না মানলে শোকজ নোটিস, কাজ বন্ধের নির্দেশ এমনকি প্রকল্প সিল করে দেওয়া হচ্ছে। এর সমর্থনে ছবি ও ভিডিও প্রমাণ রাখা হচ্ছে। এ ছাড়া নির্মাণস্থলগুলিতে সেন্সরযুক্ত এয়ার কোয়ালিটি মনিটর বসানো বাধ্যতামূলক করা হয়েছে। ইতিমধ্যেই ৩,১৬৬টি জায়গায় এই যন্ত্র বসেছে। সেগুলিকে পুরসভার সেন্ট্রাল ড্যাশবোর্ডের সঙ্গে যুক্ত করে সরাসরি নজর রাখা হচ্ছে।
একই সঙ্গে রাস্তার ধুলো ওড়ার সমস্যা মেটাতে বিশেষ ব্যবস্থা নিয়েছে পুরসভা। রাস্তা পরিষ্কার ও ঝাঁট দেওয়ার জন্য নামানো হয়েছে ২৯টি বিশেষ বহুমুখী যান। আশপাশের রাস্তা পরিষ্কার রাখার দায়িত্ব প্রোমোটার ও ঠিকাদারদেরও দেওয়া হয়েছে। ভাঙা বাড়ি বা নির্মাণ সামগ্রী নিয়ে যাওয়ার গাড়িগুলিকে ঢেকে নিয়ে যেতে হবে। এ ছাড়াও, রাস্তায় নামার আগে গাড়ির চাকা ধোয়া বাধ্যতামূলক। বর্জ্য পরিবহণ ও ফেলার জায়গা ট্র্যাক করতে ‘মুম্বই ডেব্রিজ কন্ট্রোল অ্যান্ড ট্র্যাকিং সিস্টেম’ চালু রয়েছে।
বৃহন্মুম্বই পুরসভার দাবি, বাতাসে ভাসমান ধূলিকণার প্রায় ৩.৫ শতাংশ আসে শহরের রুটি তৈরির কারখানা বা বেকারি থেকে। শহরের ৫৯৩টি বেকারির মধ্যে ২০৯টি ইতিমধ্যেই পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহার করছে। আরও ১৭৫টি বেকারি পরিবেশবান্ধব জ্বালানি নেওয়া শুরু করেছে। তবে ৮৭টি বেকারি এখনও নিয়ম মানেনি এবং আটটি বেকারি ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে। পাশাপাশি দূষণ কমাতে শহরের ১০টি শ্মশানে বায়ুদূষণ নিয়ন্ত্রণ যন্ত্র বসানো হচ্ছে। কড়া নজর রাখা হচ্ছে প্রকাশ্যে আবর্জনা পোড়ানোর জায়গাগুলিতে।
সামনে শীতকাল থাকায় বৃহন্মুম্বই পুরসভা ‘শীতকালীন বায়ুদূষণ নিয়ন্ত্রণ অ্যাকশন প্ল্যান ২০২৬’ প্রকাশ করেছে ইতিমধ্যেই। এতে নির্মাণকাজে নজরদারি, ধুলো নিয়ন্ত্রণ, খোলা জায়গায় আগুন দেওয়া বন্ধ এবং গাড়ি চেকিংয়ের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। একই সঙ্গে শব্দ ও বায়ুদূষণ কমাতে বাজি ফাটানোর বিরুদ্ধে চলছে সচেতনতামূলক প্রচার। পুরসভা মনে করিয়ে দিয়েছে, সর্বজনীন রাস্তা, ফুটপাথ ও সাইলেন্স জ়োনে বাজি ফাটানো পুরোপুরি নিষিদ্ধ।
FAQ
১. প্রশ্ন: মন্দারমণিতে সমুদ্রে তলিয়ে যাওয়া শেষ নিখোঁজ পর্যটকের দেহ কবে উদ্ধার হয়েছে?
উত্তর: শনিবার শেষ নিখোঁজ পর্যটক শেখ শালেদ আলমের দেহ উদ্ধার হয়েছে।
২. প্রশ্ন: মৃত পর্যটকের নাম কী এবং তিনি কোথাকার বাসিন্দা?
উত্তর: মৃতের নাম শেখ শালেদ আলম। তাঁর বয়স ২৫ বছর। তিনি হাওড়ার ডোমজুড়ের বাসিন্দা।
৩. প্রশ্ন: কী ভাবে দুর্ঘটনাটি ঘটেছিল?
উত্তর: বৃহস্পতিবার দুপুরে মন্দারমণির মনসা মন্দির সংলগ্ন সৈকতে ছয় বন্ধু সমুদ্রে স্নান করতে নামেন। সেই সময় প্রবল ঢেউ ও স্রোতের টানে তাঁরা ভেসে যান।
৪. প্রশ্ন: ছয় পর্যটকের মধ্যে কতজনকে জীবিত উদ্ধার করা হয়েছিল?
উত্তর: স্থানীয় নুলিয়ারা চারজনকে জীবিত উদ্ধার করেন। বাকি দু’জন, সাহিল ও শাহিদ নিখোঁজ ছিলেন।