ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়ক সোহেল রানা। দীর্ঘদিনের অভিনয়জীবনে অসংখ্য সিনেমায় অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন তিনি। এবার নিজের একটি পুরোনো ছবি ঘিরে স্মৃতিচারণ করেছেন এই অভিনেতা।
তার সেই স্মৃতিতে উঠে এসেছে জাপানের এক শিল্পীর কথা। যিনি সামনাসামনি না দেখেও শুধু ছবি দেখে এঁকেছিলেন তার প্রতিকৃতি।
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে সোহেল রানা জানান, জাপানের নাগোয়ার প্রয়াত টাজুকো কাটো তাকে সরাসরি না দেখেও তার ছবি দেখে একটি ছবি এঁকেছিলেন। অনেক দিন পর সেই স্মৃতির কথা মনে পড়েছে অভিনেতার। তাই ছবিটি আবারও সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।

সোহেল রানার এই স্মৃতিচারণে উঠে এসেছে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসার এক ভিন্ন দিক। প্রিয় তারকাকে সরাসরি না দেখেও তার প্রতি মুগ্ধতা থেকে এমন শিল্পকর্ম তৈরি করার ঘটনা নিঃসন্দেহে ব্যতিক্রমী।
জাপানি নারী টাজুকো কাটোর আঁকা সেই ছবিটি তাই অভিনেতার কাছে হয়ে উঠেছে পুরোনো দিনের এক বিশেষ স্মৃতি।
বিজ্ঞাপন
এলআইএ
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
