কী বলছে সাপ্তাহিক রাশিফল?গ্রাফিক্স: রুশিতা বোস দত্ত
আজ ১২ অক্টোবর ২০২৬ সোমবার থেকে শুরু হলো নতুন সপ্তাহ। এই সপ্তাহেই শুরু হয়ে যাবে দুর্গা পুজো। অক্টোবর মাসের এই সপ্তাহের প্রথম দিনে তুলা রাশিতে গোচর করছে চাঁদ। পরের দিন ৬ অক্টোবর চাঁদ যাবে সিংহ রাশিতে। পরের দিন ১৩ অক্টোবর রাতে যাবে বৃশ্চিক রাশিতে এবং ১৬ অক্টোবর প্রবেশ করবে ধনু রাশিতে। এরপর সপ্তাহের শেষে চাঁদের গোচর হবে মকর রাশিতে। পাশাপাশি দুর্গাপুজোর মধ্যেই সূর্য কন্যা ছেড়ে তুলা রাশিতে গোচর করবে। পাশাপাশি এই সপ্তাহে মঙ্গল নীচ হয়ে থাকবে কর্কট রাশিতে। দেখে নেওয়া যাক এই সব যোগের ফলে এই সপ্তাহে কোন রাশির ভাগ্যে কী অপেক্ষা করে আছে। ১২ অক্টোবর থেকে ১৮ অক্টোবরের মধ্যে এই সপ্তাহে কোন রাশির ভাগ্যে কী আছে তা বিস্তারিত জেনে নিন।
এই সপ্তাহে উপার্জনের ক্ষেত্র নতুন মোড় নিতে পারে মেষ রাশির জাতকদের। দীর্ঘদিনের কোনও সুপ্ত ইচ্ছা পূরণ হতে পারে। কর্মক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব আসবে আপনার উপর। ব্যবসায় প্রতিযোগিতা বাড়তে পারে। পুরোনো কোনও বন্ধুর থেকে উপকার পেতে পারেন। আইনি নথিপত্রে গোলযোগ হতে পারে। মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়বে।
গত সপ্তাহের পরিশ্রমের সুফল এই সপ্তাহে পাবেন বৃষ রাশির জাতকদের। কর্মক্ষেত্রে পরিচিতি বাড়বে আপনার। পাশাপাশি আর্থিক লাভও হবে। নতুন কর্মপ্রাপ্তির সুযোগ আসতে পারে। আমদানি-রপ্তানির বাণিজ্যে লাভ হবে। বিদেশে স্থায়ী বসবাসের সুযোগ আসতে পারে।
দীর্ঘদিনের ব্যবসায়িক জটিলতা মিটতে পারে। কথাবার্তায় রূঢ়তা ত্যাগ না করলে শত্রু বৃদ্ধি হবে। সেলসের সঙ্গে যুক্ত ব্যক্তিদের লভ্যাংশ বাড়বে। কাজের চাপে ব্যক্তিগত জীবন উপেক্ষিত হতে পারে। কর্মক্ষেত্রে সুনাম বাড়বে। পুজোর সপ্তাহে নতুন প্রেমের সম্পর্কে জড়াতে পারেন।
এই সপ্তাহে ক্রোধ সংবরণ করুন কর্কট রাশির জাতকরা। হঠকারী কোনও সিদ্ধান্ত নেবেন না। নতুন শৌখিন দ্রব্য কিনতে পারেন। কর্মসংক্রান্ত নতুন সুযোগ পেতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়ে দেরি হওয়ার কারণে ধৈর্যচ্যুতি হবে। কটু কথায় সমস্যা বাড়তে পারে। বাড়ি সংস্কার বা তৈরিতে হাত দিতে পারেন।
বাস্তব পরিস্থিতির কারণে মানসিকতার পরিবর্তন হবে। সিংহ রাশির জাতকদের এই সপ্তাহে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা প্রবল। গুরুত্বপূর্ণ কাজে বেশি প্রাধান্য দিতে হবে। নতুন প্রেমের প্রস্তাব পেতে পারেন। ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষার ভালো সুযোগ পাবেন। ব্যবসায়িক কাজের পদ্ধতি পরিবর্তনে সুফল আসবে।
নতুন ব্যবসা শুরু করলে ভালো বিনিয়োগকারী পাবেন কন্যা রাশির জাতকরা। এই সপ্তাহে আপনার ব্যবসায়িক মুনাফা বাড়বে। আকস্মিক অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা আছে। প্রভাবশালী ব্যক্তির সুনজরে পড়তে পারেন। কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বাড়তে পারে। লাভজনক ব্যবসায়িক চুক্তি হতে পারে। কাঙ্খিত কর্ম প্রাপ্তির ইঙ্গিত রয়েছে।
ব্যক্তিগত বা সামাজিক জীবনে সুনাম বাড়বে তুলা রাশির জাতকদের। নতুন কর্মপ্রাপ্তির সুখবর পেতে পারেন। পুজোর মধ্যেই সহকর্মীর সঙ্গে বিবাদ বাড়তে পারে। পড়াশোনায় যথাযথ সুফল লাভ হবে। ব্যক্তিগত স্বার্থ বজায় রাখলে ভবিষ্যৎ লাভজনক হবে। প্রাপ্তিতে সামান্য দেরি হতে পারে। বড় ভাই-বোনের বিপদের আশঙ্কা রয়েছে।
নিজের কাজ নিয়ে আত্মতৃপ্তির অভাব থাকবে বৃশ্চিক রাশির জাতকদের। এই সপ্তাহে ব্যবসা মধ্যম থাকবে। নতুন প্রেমের সম্পর্কে জড়াতে পারেন। সহকর্মী বা বন্ধুদের সঙ্গে সম্পর্কের তিক্ততা বাড়বে। ব্যবসায় সাফল্য আসতে চলেছে। স্পষ্ট মতামত সবার সামনে রাখলে দ্বিধা-দ্বন্দ্ব কাটবে। বাবার স্বাস্থ্যের উন্নতি হবে।
ব্যবসায় সাফল্য পাবেন ধনু রাশির জাতকরা। নিজের মতামত স্পষ্ট ভাবে সবার সামনে উপস্থাপন করুন। বাবার স্বাস্থ্যের উন্নতি হবে। অর্থ উপার্জনের সঙ্গে অপ্রত্যাশিত অর্থ ব্যয় হতে পারে। প্রভাবশালী ব্যক্তির সাহায্য পেতে পারেন। এই সপ্তাহে ন্যায্য কর্ম প্রাপ্তির সুযোগ আসতে পারে।
পারিবারের সদস্যদের থেকে আর্থিক সাহায্য পাবেন মকর রাশির জাতকরা। বিদেশে কর্মপ্রাপ্তির সুযোগ আসতে পারে। এই সপ্তাহে বিয়ের সম্বন্ধ আসতে পারে। কর্মক্ষেত্রে পরিশ্রম করলে সাফল্য আসবে। ভাই বা বোনের স্বাস্থ্যহানির ইঙ্গিত থাকছে। ছাত্রছাত্রীরা নতুন ভাবে পড়াশোনা শুরু করতে পারে। অংশীদারি ব্যবসায় লাভ হবে।
এই সপ্তাহে কুম্ভ রাশির জাতকদের আধ্যাত্মিকতার প্রতি মন আকৃষ্ট হবে। দীর্ঘদিনের আটকে থাকা অর্থ পেতে পারেন। কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে। কঠিন সমস্যার সম্মুখীন হতে পারেন। অধস্তন কর্মচারীর কারণে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। ব্যবসায় প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। স্বাস্থ্য নিয়ে সমস্যা, বিশেষত চোখের রোগে ভোগান্তি হতে পারে।
এই সপ্তাহে আইনি কাগজপত্র জনিত সমস্যা আসতে পারে মীন রাশির জাতকদের জীবনে। নিয়মিত কাজে অবহেলা করলে সমস্যা হবে। নতুন কিছু শেখার প্রতি আগ্রহ বাড়তে পারে। সন্তানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়বে। কর্মক্ষেত্রে আইন জটিলতা বাড়তে পারে। ব্যবসা লাভজনক থাকবে। জীবনসঙ্গীর স্বাস্থ্যহানি হতে পারে।
FAQ
প্রশ্ন: ১২-১৮ অক্টোবর ২০২৬-এর মধ্যে কোন বিশেষ যোগ থাকছে?
উত্তর: ১২-১৮ অক্টোবর ২০২৬, এই সপ্তাহের মধ্যে থাকবে লক্ষ্মী নারায়ণ যোগ ও ত্রিগ্রহী যোগের প্রভাব।
প্রশ্ন: এই সপ্তাহে সূর্য কোন রাশিতে থাকছে?
উত্তর: এই সপ্তাহে সূর্য কন্যা রাশি ও তুলা রাশিতে গোচর করবে।
প্রশ্ন: এই সপ্তাহে কোন কোন রাশির জন্য সুসময় থাকছে?
উত্তর: এই সপ্তাহে কন্য়া, ধনু ও মকর রাশির জাতকদের ভাগ্যের উত্থান হবে।
প্রশ্ন: এই সপ্তাহে নানা প্রতিকূলতার মুখে পড়বেন কোন কোন রাশির জাতকরা?
উত্তর: এই সপ্তাহে কর্কট ও মীন রাশির জাতকদের সামনে নানা দিক থেকে চ্যালেঞ্জ আসবে।
তথ্য সহায়তা: দেবজ্যোতি মজুমদার
যোগাযোগ: 9874630830
