৮ মিনিট আগে
সর্বশেষ আপডেট: ৮ মিনিট আগে
কার্টন কারখানায় আগুন। ছবি: ভিডিও থেকে নেওয়া
গাজীপুরের কাশিমপুরে একটি কার্টন কারখানায় লাগা আগুন প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
আজ শনিবার দুপুর ১টা ৫০ মিনিটের দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে কাশিমপুর থানার শৈলান এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টন কারখানায় আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
