October 24, 2026,
এইচ ডি রুবেল : জিয়নকাঠির সজীব ছোঁয়ায় জাগুক জীবন, জাগুক সমাজ’-এই প্রতিপাদ্যকে ধারণ করে কুলাউড়ায় জিয়নকাঠি সাহিত্য সংসদের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
২২ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় কুলাউড়া প্রেসক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে সাহিত্যচর্চা, সৃজনশীলতার বিকাশ এবং সমাজে মানবিক মূল্যবোধ জাগিয়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়।
সংসদের সভাপতি অ্যাডভোকেট মোস্তফা মহসীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: খালিক উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য এএফএম ফৌজি চৌধুরী, শহীদুল ইসলাম তনয়, গোলাম মোস্তফা পাভেল, সেলিম আহমেদ ও তোফায়েল আহমেদ ডালিম।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক সৈয়দ শাকিল আহাদ, ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আনিসুর রহমান, কবি ও সাংবাদিক আহমদ গালিব এবং ইংল্যান্ড প্রবাসী শাহেদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন জিয়নকাঠির যুগ্ম সাধারণ সম্পাদক এম এস আলী ও মো: আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মামুন, সহসাংগঠনিক সম্পাদক শাহরিয়ার চৌধুরী, প্রকাশনা সম্পাদক সাবিনা ইয়াসমিন, প্রচার সম্পাদক এইচ ডি রুবেল, তথ্য ও জনসংযোগ সম্পাদক জহিরুল ইসলাম কর্ন, মাল্টিমিডিয়া সম্পাদক মো: সামসু উদ্দিন বাবু, পাঠাগারবিষয়ক সম্পাদক রাজিজুর রহমান রুজেল এবং আপ্যায়ন বিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন অনি।
অনুষ্ঠানে পারস্পরিক পরিচিতি, সাহিত্যবিষয়ক মতবিনিময় ও সৃজনশীল ভাবনার আদান-প্রদানের মধ্য দিয়ে সাহিত্যচর্চাকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

