সাতক্ষীরা ও খুলনার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ঘোড়ার গোস্ত গরু বলে বিক্রির অভিযোগে চক্রের মূল হোতাকে আটক করছে পুলিশ।
বিজ্ঞাপন
শনিবার দুপুরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে তিন মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এর আগে সাতক্ষীরার তালা উপজেলা ও খুলনার ডুমুরিয়া উপজেলার সীমান্তবর্তী ১৮ মাইল এলাকায় এসআরবি-৬ সিপিসি-১ তাকে হাতেনাতে তাকে আটক করে।
এসময় তিনটি জবাই করা ঘোড়ার গোস্ত এবং একটি জীবিত ঘোড়া উদ্ধার করা হয়। আটক ব্যক্তির নাম আনিছুর রহমান পলাশ।
এসআরবি-৬, সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার জাইন উদ্দিন মোহাম্মদ যিয়াদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, আমরা এখানে তিনটি জবাই করা ঘোড়ার মাথা ও গোস্ত এবং একটি ঘোড়া জীবিত অবস্থায় জব্দ করি।
এমই
