উল্লাপাড়ায় আকরাম হোসেন (১৮) নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পার্শ্ববর্তী কোনাগাঁতী গ্রামের মারুফ বিন হাবিব তালুকদার তাকে ডেকে নিয়ে হত্যা করেছে বলে নিহতের পরিবার ও স্থানীয়দের অভিযোগ। রাতেই অভিযুক্ত মারুফকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় কোনাগাঁতী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আকরাম খোসালপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে ও পেশায় কৃষক। প্রতিবেশীরা মারুফের বাড়ির আঙিনায় আকরামের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার ও অভিযুক্ত মারুফকে গ্রেপ্তার করে। মারুফ কোনাগাঁতী গ্রামের নুর মোহাম্মদ তালুকদারের ছেলে ও ঢাবির সাবেক শিক্ষার্থী। পূর্ণিমাগাঁতী ইউপির সদস্য আছাব আলী জানান, অভিযুক্ত মারুফের বাড়িতে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরে আকরামের মরদেহ খুনির বাড়ির উঠানে ফেলে রেখে মারুফের পরিবারের লোকজন পালিয়ে যায়। মডেল থানার ওসি মেহেদী হাসান জানান, অভিযুক্ত মারুফকে ইতোমধ্যেই গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে হত্যাকা-ের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।