নন্দীগ্রামে বখতিয়ার (৩) নামে এক শিশুর চোখের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চোখের ত্রুটি নিয়ে জন্ম নেওয়া ওই শিশুর চিকিৎসায় ইতোমধ্যে তিনবার অস্ত্রোপচার করা হয়েছে। চিকিৎসকদের মতে, আরও দুটি অস্ত্রোপচার করা গেলে তার চোখ ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। সিধইল গ্রামের উত্তর সুখানগাড়ী এলাকার দিনমজুর বাদশা ও সূর্য খাতুন দম্পতির সন্তান সে। গত শুক্রবার সন্ধ্যায় বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রীর উদ্যোগের তথ্য জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সমন্বয়ক কালাম আজাদ। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, দরিদ্র পরিবারে জন্ম নেওয়া শিশুর উন্নত চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে অসহায় হয়ে পড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমে সহযোগিতার আকুতি জানানোর বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। তিনি শিশুর চিকিৎসার দায়িত্ব নিয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব ও আমরা বিএনপি পরিবার আহ্বায়ক আতিকুর রহমান রুমন নিয়মিত খোঁজখবর নিচ্ছেন। সংগঠনের সদস্যসচিব মুকছেদুল মোমিন মিথুনের তত্ত্বাবধানে তদারকি করছেন বগুড়ার দায়িত্বরত রাশেদুজ্জামান পিয়াস।