ছাতক প্রতিনিধি::
সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের খাগামুড়া শারদীয় দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখার সহসভাপতি কলি তালুকদার আরতি,শিশির তালুকদার,রঞ্জু শ্যাম,শীতল শ্যাম।
এ সময় তাঁর সঙ্গে বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে কলি তালুকদার আরতির সঙ্গে উপস্থিত ছিলেন বিপ্লব কান্তি তালুকদার বাপটু, অবসরপ্রাপ্ত শিক্ষক মাস্টার শীতের দাস, ডাক্তার কানু প্রিয় দাস, মাস্টার পঙ্কজ দত্ত, ডাক্তার রিপন দাস, দীপক দেবনাথ, সুজিত সূত্রধর, মাস্টার পরেশ দাস, রণজিত দে, মিন্টু দে, সুদীপ দাশ, শ্রীবাস দাস, রাজিব দাস, রাজকুমার দাস, দীগেশ রঞ্জন দাস, অভিজিৎ দত্ত ডিপু, সুরঞ্জিত দাস, গৌরী রানী দাস, সুদীপ তারন, অয়ন নাগ, মাস্টার লিটন দাস, রণজিত দাস ও প্রদীপ কুমার দে।
পরিদর্শনকালে তাঁরা পূজামণ্ডপের সার্বিক পরিবেশ, প্রতিমা দর্শন এবং পূজার বিভিন্ন আয়োজন ঘুরে দেখেন। এ সময় উপস্থিত ভক্ত ও আয়োজকদের সঙ্গে তাঁরা শুভেচ্ছা বিনিময় করেন এবং উৎসবের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে বিভিন্ন পূজামণ্ডপে ভক্ত-দর্শনার্থীদের সমাগম ঘটে। পূজামণ্ডপ পরিদর্শনের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা। খাগামুড়া পূজামণ্ডপ পরিদর্শনকালে ধর্মীয় নেতৃবৃন্দ ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। তাঁদের এ পরিদর্শন পূজার আয়োজক ও ভক্তদের মধ্যে আনন্দ ও উৎসাহ জোগায়।
নিউজটি শেয়ার করুনঃ
