Published on
:
1 min read
এই সময়, কোচবিহার: কোচবিহারে এ বছর পুজোর দিনগুলোতে মদ বিক্রি গত বছরকে ছাপিয়ে গিয়েছে। ২০২৫–এর পুজোয় কোচবিহারে ২৪ কোটির কিছু বেশি টাকার মদ বিক্রি হয়েছিল। এবার সেই সংখ্যাটা প্রায় ২৫ কোটিতে পৌঁছে গিয়েছে। অর্থাৎ বিক্রি বেড়েছে প্রায় ১ কোটি টাকার। সবচেয়ে বেশি বিক্রি হয়েছে বাংলা মদ। জেলার মধ্যে কোচবিহার সদরে মদ বিক্রির পরিমাণ সবচেয়ে বেশি।
জেলায় সরকারি লাইসেন্সপ্রাপ্ত ৭০টি মদের দোকান রয়েছে। ষষ্ঠী অর্থাৎ ১৬ই অক্টোবর থেকে দশমী ২১ অক্টোবর পর্যন্ত বিক্রি হয়েছে ২৪ কোটি ৭৭ লক্ষ ৩০ হাজার ৭২৫ টাকা। এর মধ্যে অবশ্য সরকারি নির্দেশে অষ্টমীর দিন মদের দোকান বন্ধ ছিল। গত বছর অষ্টমীতেও মদের দোকান খোলা ছিল।
২০২৫–এ পুজোয় ২৬ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত ছ’ দিনে ২৪ কোটি ১৩ লক্ষ ৩০ হাজার ৩২১ টাকার মদ বিক্রি হয়েছিল । এবার তা প্রায় ২৫ কোটি টাকা। সবটেয়ে বেশি হয়েছে নবমীর দিন। ৫ কোটি ৮৬ লক্ষ ৪৭ হাজার ৯৩৫ টাকা। বাংলা মদ বিক্রি হয়েছে, ৩ লক্ষ ৩০ হাজার ৭০২ লিটার। বিদেশি মদ বিক্রি হয়েছে ১ লক্ষ ১৩ হাজার ১৭১ লিটার। আর বিয়ার বিক্রি হয়েছে ১ লক্ষ ২৮ হাজার ৫৫২ লিটার। এর বাইরেও অবশ্য অবৈধ ভাবে বেশ কিছু জায়গায় মদ বিক্রি হয়। মূলত অসম ও ভুটান থেকে এই মদগুলি আসে।
