ঢাকা-৪ ও ৫ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুম সালাহউদ্দিন আহমেদের ছেলে ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তানভীর আহমেদ রবিন বলেন, গতকাল মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমার বাবা রাত ৮টা ১০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ
করেন। মরহুমের জানাজা আজ বুধবার বাদ জোহর শ্যামপুর কদমতলীর লাল মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
এদিকে এক শোকবার্তায় সালাউদ্দিন আহমেদের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনসহ দলের বিভিন্ন নেতাকর্মী। শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার-পরিজন, রাজনৈতিক সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
