Published : 12 Oct 2026, 04:29 PM
Updated : 12 Oct 2026, 04:29 PM
শ্রীমঙ্গল শহরের ভানুগাছ সড়কের পাশে অবস্থিত ‘বধ্যভূমি ৭১’। এটি বর্ডার গার্ড বাংলাদেশ সেক্টর হেডকোয়ার্টার সংলগ্ন ভুরভুরিয়া ছড়ার পাশেই অবস্থিত।
স্থানটি মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বহন করছে। স্থানীয়দের বর্ণনা অনুযায়ী, একসময় এখানে একটি বড় বটগাছ ছিল। তখন এলাকাটি ‘সাধু বাবার থলি’ নামে পরিচিত ছিল।
স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী এখানে মুক্তিযোদ্ধাদের ধরে এনে নির্মমভাবে হত্যা করেছে বলে জানা যায়।
একাত্তরের সেই বীর শহীদদের আত্মত্যাগ স্মরণে ২০১০ সালে এখানে ‘বধ্যভূমি ৭১’ নামের একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়। পরবর্তীতে এখানে যুক্ত করা হয় ‘মৃত্যুঞ্জয়ী ৭১’ নামের একটি ভাস্কর্য।
বর্তমানে এটি শ্রীমঙ্গল শহরের একটি পরিচিত দর্শনীয় স্থান। প্রতিদিনই স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন এলাকা থেকে আগত দর্শনার্থীরা এখানে ঘুরতে আসেন। বিশেষ করে ছুটির দিন ও বিশেষ সময়ে এখানে ভিড় বেশি থাকে।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: সিলেট।
