তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পেলেন দুই সাংবাদিক
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
তথ্য কমিশনের নতুন তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন দুই সাংবাদিক এসএএম মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন।
শনিবার (১৭ অক্টোবর) তথ্য অধিকার আইন, ২০০৯-এর ১৫(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি তাদের এ নিয়োগ দিয়েছেন। এদিন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-২ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। তথ্য কমিশনারদের পদমর্যাদা, পারিশ্রমিক, ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধাদি সরকার নির্ধারণ করবে।
এদিকে, পাশাপাশি তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
