কালবেলা · রাজনীতি
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক
১১/১০/২০২৬

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের (এমপি) সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সদস্যদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ কথা জানান।
বৈঠকে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।
এছাড়া বাংলাদেশে জাপানের শীর্ষ ব্যবসায়িক কোম্পানি মারুবেনি করপোরেশনের বিনিয়োগ সম্প্রসারণ এবং দ্বিতীয় কাফকো স্থাপনসহ দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরির বিষয় নিয়ে আলোচনা হয়।
পাশাপাশি আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যেন কোনোভাবেই ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে না পারে, সে বিষয়ে সরকারদলীয় এমপিদের সতর্ক থাকার আহ্বানও জানিয়েছেন প্রধানমন্ত্রী।
মূল প্রতিবেদনে যান ↗