ঈশাখাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৭০তম বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার অনুষ্ঠিত এ সভায় চলমান কার্যক্রম, প্রশাসনিক অগ্রগতি, উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্যরা। পরে স্থায়ী ক্যাম্পাসের উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে একাধিক গুরুত্বপূর্ণ নেন তারা।
বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক সরওয়ার জাহানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য ডা. আ. ন. ম. নওশাদ খান, চৌধুরী খায়রুল হাসান, মুনির আহমদ, এ কে এম বদরুদ্দোজা, ব্যারিস্টার রিয়াদ আহমেদ তুষার, মোহাম্মদ মুনিরুল হক ও স্বর্ণা হামিদ।
সভায় নেওয়া সিদ্ধান্তগুলো যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল, আধুনিক ও মানসম্মত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত সদস্যরা।
The post ঈশাখাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৭০তম বোর্ড অব ট্রাস্টিজের সভা appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
