সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
উৎপাদন বন্ধ যমুনা সার কারখানা ঘুরে গেলেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান মো. বাবুল মিঞা। গত বৃহস্পতিবার জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানা পরিদর্শন করেছেন তিনি।
কারখানা সূত্রে জানাগেছে, দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া এবং অ্যামোনিয়া উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করতে গিয়ে বারবার হোচটখাচ্ছে যমুনা সার কারখানা। গ্যাস সঙ্কটে প্রায় ৮ মাস বন্ধ রাখার পর গত ২০ সেপ্টেম্বর গ্যাস সংযোগ পেয়ে কারখানার স্টার্ট-আপ শুরু করার পর ৫ অক্টোবর অ্যামোনিয়া ও ইউরিয়া উৎপাদন শুরু করে কর্তৃপক্ষ। উৎপাদন শুরুর ৪৩ঘন্টা পরই যান্ত্রিক ত্রুটির কারনে দানাদার ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। এরই মধ্যে যমুনা সার কারখানা ঘুরে গেলেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান মো. বাবুল মিঞা। জেএফসিএল সম্মেলন কক্ষে কারখানার ব্যবস্থাপনা পরিচালক আফাজ উদ্দিনএর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা। বক্তব্য রাখেন, সারকারখানার উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন, জিএম (কমার্শিয়াল) আব্দুল হামিদ, অ্যামোনিয়া ও ইউটিলিটি বিভাগের বিভাগীয় প্রধান ফজলুল হক, জেএফসিএল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি শফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোরশেদ আলম তালুকদার। এ সময় কারখানার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি কারখানার বাল্ক স্টোর, সারের গুদাম, কন্ট্রোল রুম সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখেন। বিসিআইসির নির্ধারিত সফরসূচি অনুযায়ী, চেয়ারম্যানের এই সফরে কারখানার সার্বিক কার্যক্রম পরিদর্শন, সংশ্লিষ্ট সারকারখানা অগ্রগতি পর্যবেক্ষণ করেন।
এ যমুনা সার কারখানাটি দেশের অন্যতম বৃহৎ ইউরিয়া সার উৎপাদনকারী শিল্পপ্রতিষ্ঠান। দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া এবং অ্যামোনিয়া উৎপাদনে সক্ষম যমুনা সারকারখানার উৎপাদিত ইউরিয়া জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, রাজবাড়ীসহ উত্তরাঞ্চলের ২১ জেলায় সার সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ কারখানার উৎপাদন কার্যক্রম দেশের কৃষি খাতে সার সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
