রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র মিস করতে যাচ্ছেন লা লিগার এল ক্লাসিকো। বার্সেলোনার বিপক্ষে ম্যাচে মাঠে নামা হচ্ছে না চার ম্যাচের জন্য নিষিদ্ধ হওয়ায়।
গত শনিবার ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ভিয়ারিয়ালের বিপক্ষে ১-০ গোলের জয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এই ব্রাজিলিয়ান তারকা।
বিজ্ঞাপন
সেই ম্যাচে রিয়ালের হয়ে একটি গোল করেছিলেন ভিনি। তবে ভিএআরের পর্যালোচনায় দেখা যায়, গোলের আগের ঘটনায় নাথান সালিবার চুল টেনেছিলেন তিনি। ফলে গোল বাতিল করে তাকে লাল কার্ড দেখানো হয়। এরপরই এলো নিষেধাজ্ঞার সিদ্ধান্ত।
শৃঙ্খলা কমিটি জানিয়েছে, বল দখলের লড়াইয়ে অংশ নেওয়ার অবস্থানে না থেকেও ‘সহিংস আচরণের’ কারণে ভিনিসিয়ুসকে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি ম্যাচ কর্মকর্তাদের কাছে প্রতিবাদ জানানোর জন্য আরও দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাকে।
বিজ্ঞাপন
রিয়াল মাদ্রিদের পরবর্তী চারটি লা লিগা ম্যাচ সেভিয়া, বার্সেলোনা, রেসিং সান্তান্দার ও ভ্যালেন্সিয়ার বিপক্ষে। ফলে আগামী ২৫ অক্টোবর ক্যাম্প ন্যুতে বার্সেলোনার বিপক্ষে গুরুত্বপূর্ণ এল ক্লাসিকোতে খেলতে পারবেন না ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড।
লা লিগার পয়েন্ট টেবিলে বর্তমানে চতুর্থ স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ছয় পয়েন্ট পিছিয়ে তারা। এমন পরিস্থিতিতে এল ক্লাসিকোতে ভিনিসিয়ুসের অনুপস্থিতি রিয়ালের জন্য বড় ধাক্কা হয়ে আসবে।
আইএন
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
