মো: মনিরুজ্জামান, স্টাফ রিপোর্টার:
আজ শনিবার ১৭ অক্টোবর ২০২৬ খ্রি. রাজশাহী জেলার বাঘা থানাধীন পাকুড়িয়া ইউনিয়নস্থ মালিয়ানদহ গ্রামের জনৈক মোঃ জামরুল ইসলাম (৩৯) পিতা-মোঃ ফেলু মালিথার বসত বাড়ী হতে ভোর ০৪.১০ ঘটিকায় একজন মাদককারবারিকে অবৈধ মাদকদ্রব্য ৪৭ বোতল ESkuf সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।
জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত অভিযুক্ত নাম মোসাঃ মদিনা বেগম (৩৮)। মোসাঃ মদিনা বেগম রাজশাহী জেলার বাঘা থানার পাকুড়িয়া ইউনিয়নস্থ মালিয়ানদহ গ্রামের পলাতক অভিযুক্ত মোঃ জামরুল ইসলামের স্ত্রী।
রাজশাহী জেলার ডিবির এসআই (নিরস্ত্র) মোঃ আশাফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ আজ ১৭ অক্টোবর ২০২৬ খ্রি. রাত ০৩:০০ ঘটিকায় রাজশাহী জেলার বাঘা থানা এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান ডিউটিতে নিয়োজিত ছিল। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রাজশাহী জেলার বাঘা থানাধীন পাকুড়িয়া ইউনিয়নস্থ মালিয়ানদহ গ্রামস্থ জনৈক মোঃ জামরুল ইসলাম (৩৯), পিতা-মোঃ ফেলু মালিথা, সাং-মলিয়ানদহ, থানা-বাঘা, জেলা-রাজশাহী এর বসত বাড়ীতে দুই জন মাদক ব্যবসায়ী অবৈধ মাদক দ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবির এসআই (নিরস্ত্র) মোঃ আশাফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ আজ ১৭ অক্টোবর ২০২৬ খ্রি. রাত ০৩:৩৫ ঘটিকায় অভিযান পরিচালনা করে। এত ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দৌড়ে পালানোর চেষ্টা কালে ভোর ০৪:১০ ঘটিকায় রাজশাহী জেলা ডিবি পুলিশ অভিযুক্ত মোসাঃ মদিনা বেগমের বসতবাড়ির পূর্ব দুয়ারী শয়ন কক্ষের মেঝেতে পুঁতে রাখা ড্রামের মধ্য হতে অবৈধ মাদকদ্রব্য ৪৭ বোতল ESkuf উদ্ধারসহ তাকে গ্রেফতার করে।
উল্লেখ্য যে, অপর একজন সহযোগী মাদকব্যবসায়ী গ্রেফতারকৃত অভিযুক্ততে স্বামী মোঃ জামরুল ইসলাম (৩৯) পিতা-মোঃ ফেলু মালিথা, সাং-মালিয়ানদহ, থানা-বাঘা, জেলা-রাজশাহী ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যায়।
অবৈধ মাদকদ্রব্য ESkuf উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত পলাতক অভিযুক্তদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ একটি মামলা রুজু হয়েছে।
এ জাতীয় আরো খবর..
