আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, দুর্নীতি বন্ধ করতে হলে তার প্রথম শর্ত হলো যারা আমরা বলছি দুর্নীতি বন্ধ করতে হবে, সেই রাজনৈতিক নেতৃত্ব ও রাজনৈতিক নেতৃবৃন্দকে আগে দুর্নীতিমুক্ত হতে হবে। অন্যথায় আমরা ব্যর্থ হব।
বুধবার (২১ আক্টোবর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির কার্যালয়ে শিক্ষক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষকদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, বর্তমান জেনারেশনকে ডিল করাটা আপনাদের জন্য কঠিন, সেই পথকে আরও বন্ধুর করে তুলেছে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা)। সে কারণে আপনাদেরকে যুগোপযোগী ও পরিকল্পিত সিদ্ধান্ত নিতে হবে।
তিনি আরও বলেন, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হয়ে প্রধান শিক্ষকের সাথে দুর্ব্যবহার করছেন এটা সহ্য করা হবে না। আবার প্রধান শিক্ষক ছাত্রদের শিক্ষার পরিবেশ নষ্ট করে লুটপাটের সাথে জড়িত হলে সেটাও সহনীয় নয়।
এ সময় শৈলকুপা উপজেলার বেসরকারি স্কুল কলেজ মাদরাসার শিক্ষক এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সম্রাট হোসেন/আরএআর
