জলঢাকায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ তুলে স্ত্রীর সংবাদ সম্মেলন
জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
- আপডেট সময় : ০৪:৩১:২১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নীলফামারী জলঢাকায় যৌতুকের দাবীতে স্বামী কর্তৃক পাষবিক নির্যাতন, প্রাণনাশের হুমকি ও থানায় মামলা না নেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে নাজমুন নাহার (৩০) নামের ২ সন্তানের এক অসহায় ভুক্তভোগী জননী। ১৮ই অক্টোবর রবিবার শেষ বিকেলে উপজেলার বালাগ্রাম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্ব বালাগ্রাম মন্থেরডাঙ্গা গ্রামের নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন করেন নাজমুন নাহার। এ সময় উপস্থিত ছিলেন ভুক্তভোগীর ভাই আব্দুল মালেক, পিতা নজরুল ইসলাম, মা মালেকা বেগমসহ স্থানীয় ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ তুলে ভুক্তভোগী নাজমুন নাহার বলেন, বিগত ১৩ বছর আগে পারিবারিক আলোচনা সাপেক্ষে পার্সবর্তী ডাউয়াবাড়ি ইউনিয়নের নেকবক্ত কলোনী কুটিপাড়া বাসিন্দা মোকলেছার রহমানের ছেলে আল আমিন (৩৬) এর সাথে আমার বিবাহ হয়। বিয়ে পর সংসার অভাব অনটন থাকায় আমি ঢাকায় গিয়ে গার্মেন্সে কাজ করতাম এবং আমার স্বামী কায়িকশ্রমের কাজ করতেন। ওখানে থাকতেই আমার স্বামী আল আমিন মানবাধিকার কর্মী হয়ে জলঢাকায় ফিরে এসে আইন সহায়তাকারী হিসাবে কাজ শুরু করেন। এতে বেশ ভালোই দিন কাটছিলো। সম্প্রতি গত ৫ বছর আগে আমার অজান্তে এক নারীর সাথে প্রেমের সম্পর্ক স্থাপন করে তাকে বিয়ে করে ঢাকায় রাখে স্বামী আল আমিন এবং মাঝেমধ্যে আমাকে লুকিয়ে তার বাবার বাড়িতে নিয়ে আসে। আমি খবর জানার পর শ্বশুরের গ্রামের বাড়িতে গিয়ে দেখতে পাই তার দ্বিতীয় স্ত্রী নিয়ে বসবাস করছে। এ সময় আমি প্রতিবাদ স্বরুপ কথা বললে আমাকে এলোপাতাড়ি মারডাং করে বাড়ি হইতে জোরপূর্বক বের করে দেন। এতে আমাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায় আমার পরিবার। শ্বশুর বাড়ি, স্থানীয় মহৎ ব্যক্তিবর্গের নিকট বিচার না পাওয়ায় আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করি কিন্তূ আমার স্বামী মানবাধিকারকর্মীর পরিচয়ে থানা পুলিশে প্রভাব খাটিয়ে সে অভিযোগ মিথ্যা বলে জানায় ওসিকে। এ জন্য ওসি সাহেব আমার অভিযোগটি আমলে নিচ্ছে না বরং আর্থিক সুবিধা নিয়ে আমার স্বামীর পক্ষে কথা বলছে। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নাজমুন নাহার আরো বলেন, আমার স্বামী আল আমিন একজন ক্যাসিনো জুয়ারী। জুয়ায় টাকা হারালে আমার উপর নির্যাতন করতেন বাবার বাড়ি হইতে টাকা আনার জন্য। আমি বহুবার টাকা এনে দিলেও সে আমার উপর বিভিন্ন সময় শারীরিক ও পাষবিক নির্যাতন করতো। এখন আমার নারী লোভি স্বামী আল আমিন পরকীয়ায় আসক্ত হয়ে আমার ও আমার ২ সন্তানের কোন খোঁজখবর রাখেন না এমনকি আমাদের ভরনপোষণ দেয়া বন্ধ করে দিয়েছে। ফলে অবুঝ সন্তান নিয়ে অত্যান্ত মানবেতর জীবনযাপন করছি। এ সব বিষয়ে কথা বললে আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে এবং বলছে আমার মামলা কোন থানায় রেকর্ড হবে না। বর্তমানে আমি সন্তান সন্তানাদি নিয়ে নিরাপত্তা হীনতায় দিনাতিপাত করছি। এ জন্য এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জোর আহবান জানাচ্ছি। সেই সঙ্গে আমার ২ নাবালক সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করার জোর দাবী জানাচ্ছি।
