মুম্বাই ইন্ডিয়ান্সের দেয়া এক বিবৃতিতে মাহেলা জয়াবর্ধনে বলেন, ‘এক দশকে আমার যাত্রায় বিশেষ অংশ হয়ে ছিল মুম্বাই ইন্ডিয়ান্স।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল মুম্বাই ইন্ডিয়ান্সের হেড কোচের পদ ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে। ২০২৭ সালের নিলাম সামনে রেখে তিনি পদত্যাগ করেছেন। গত দুই মৌসুম তিনি দলটির হেড কোচ ছিলেন। ওই পদে দ্বিতীয়বারের মতো দায়িত্বে ছিলেন শ্রীলংকান গ্রেট। প্রথমবার দলটির হেড কোচ ছিলেন ২০১৭ থেকে ২০২২ পর্যন্ত।
মুম্বাই ইন্ডিয়ান্সের দেয়া এক বিবৃতিতে মাহেলা জয়াবর্ধনে বলেন, ‘এক দশকে আমার যাত্রায় বিশেষ অংশ হয়ে ছিল মুম্বাই ইন্ডিয়ান্স। সব খেলোয়াড়, কোচিং স্টাফ ও সর্বোপরি সমর্থকদের কারণে আমার এ যাত্রাটা বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। আমরা একসঙ্গে দলটাকে গড়ে তুলেছি, অনেক বাধা টপকেছি আর অবিস্মরণীয় কিছু মুহূর্ত ভাগাভাগি করেছি। বিগত বছরগুলোতে আমার ওপর আস্থা রাখায়, সমর্থন দেয়ায় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে মিসেস নিতা আম্বানি ও আকাশ আম্বানির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সামনের বছরগুলোতে মুম্বাই ইন্ডিয়ান্সের সফলতা কামনা করছি আমি।’ ক্রিকইনফো
