রংপুরের বদরগঞ্জে গাঁজাসহ মোছা. লিতুনজিরা (১৯) নামে এক নারীকে গ্রেফতার করেছে বদরগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে পৌর শহরের ১৩ নম্বর রেল ঘুন্টি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার লিতুনজিরা ওই এলাকার বাবু মিয়ার স্ত্রী।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রেল ঘুন্টি এলাকায় অভিযান চালায় বদরগঞ্জ থানা পুলিশ। এ সময় ওই নারীর কাছ থেকে ৪২ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ ওই নারীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।