ফেনীতে ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার
- প্রকাশিত : ২০২৬-১০-২২
- ২৫ বার পঠিত
ফেনী প্রতিনিধিঃ
ফেনীতে সন্ত্রাসবিরোধী মামলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোরে শহরতলীর কালিপাল এলাকায় ঝটিকা মিছিলের পর পুলিশের অভিযানে গ্রেফতার করা হয়। বিকেলে আদালতের মাধ্যমে তাদেরকে আদালতে সোপর্দ করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শেখ হাসিনার মুক্তির দাবিতে ফেনী-লালপোল সড়কের কালিপাল এলাকায় বৃহস্পতিবার ভোরে ঝটিকা মিছিল বের করে ফেনী সদর উপজেলা ছাত্রলীগ। এসময় মিছিলে শেখ হাসিনার মুক্তি দাবির পাশাপাশি ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়া হয়। এ ঘটনায় ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে পুলিশ অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেফতার করে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরপূর্বক গ্রেফতার আসামিদের আদালতে সোপর্দ করে পুলিশ।
এ জাতীয় আরো খবর..
ক্যালেন্ডার...
❮
❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat

