স্টাফ রিপোর্টার : সিলেটে হামে মৃত্যুহীন আরও একদিন কেটেছে। গত ২৪ ঘন্টায় হামে সিলেটে হামে মৃত্যু না হলেও এই সময়ে উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছেন আরও ১২৪ জন। এদিকে নতুন করে কারও হাম শনাক্ত না হলেও বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৬৩ জন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ অক্টোবর পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১ হাজার ১০২ জনে রয়েছে। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৪২৯, হবিগঞ্জে ১৫৮, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জনের হাম শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১২৪ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬০, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪১, রাগিব রাবেয়া মেডিকেলে ১, পার্কভিউ মেডিকেলে ৬, মাউন্ট এডোরা হাসপাতালে ১, দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১১ জন রোগী ভর্তি হয়েছেন।
বর্তমানে চিকিৎসাধীন ৪৬৩ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪২, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৭২, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৯, নর্থ ইস্টে ৩, পার্কভিউ মেডিকেলে ২০, সিলেট উইমেন্স মেডিকেলে ২, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩, বিশ^নাথে ৪, বিয়ানীবাজারে ২, গোলাপগঞ্জ ৭, ধর্মপাশায় ২, বাহুবলে ৩, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৬২, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ২ ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৯ জন চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের জেলাভিত্তিক হিসাব অনুযায়ী, এ পর্যন্ত সিলেটে হাম ও উপসর্গে ১৯২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সন্দেহজনক হাম রোগে সিলেটে ৭৫, হবিগঞ্জে ২৫, মৌলভীবাজারে ১৪ এবং সুনামগঞ্জে ৬৮ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে নিশ্চিত হাম রোগে সিলেটে চার, হবিগঞ্জে চার, মৌলভীবাজারে একজন ও সুনামগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে সিলেটে ৭৮, হবিগঞ্জে ২৯, মৌলভীবাজারে ১৫ এবং সুনামগঞ্জে ৬৯ জনের মৃত্যু হয়েছে। আগের ২৪ ঘন্টায় সিলেটে হামে মৃত্যু না হলেও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলো ১২৩ জন।
