Published on
:
1 min read
পাকিস্তানের পেশোয়ারে বৃহস্পতিবার সকালে স্কুলের ছাদ ধসে মৃত কমপক্ষে ১৭ জন পড়ুয়া। মৃতদের মধ্য়ে রয়েছেন এক শিক্ষিকাও। দুর্ঘটনায় অন্তত ২০ জন পড়ুয়া জখমও হয়েছে। পেশোয়ার পুলিশ সূত্রে খবর, জখমদের স্থানীয় লেডি রিডিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, মৃত পড়ুয়াদের বয়স ১৩ বছরের কম। কী ভাবে ছাদ ধসে পড়ে, তার তদন্ত শুরু হয়েছে। প্রশাসনের একাংশের আশঙ্কা, ধ্বংসস্তূপের তলায় এখনও অনেকে আটকে রয়েছে। পুলিশ, দমকল, বিপর্যয় মোকাবিলা দলের কর্মীদের সঙ্গে স্থানীয় বাসিন্দারাও উদ্ধার কাজে হাত লাগিয়েছেন।
বিস্তারিত আসছে...