
দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন কুউকে চেয়ারম্যান উদবাতুল বারী আবু
নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে কুমিল্লায় পাঁচ সহস্রাধিক সনাতন ধর্মাবলম্বী পূজারীর মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) বিকেল ৫টার দিকে কুমিল্লার ঈশ্বর পাঠশালায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ভিপি ওয়াসিম, সিনিয়র সহসভাপতি আমিরুজ্জামান আমির, মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি ভিপি নজরুল ইসলাম, দক্ষিণ জেলা কৃষকদলের সভাপতি মোস্তফা জামান এবং পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা মহানগরের আহ্বায়ক শ্যামল কৃষ্ণ সাহা প্রমুখ।
পরে উদবাতুল বারী আবুসহ অতিথিরা পূজারীদের হাতে উপহারসামগ্রী তুলে দেন
ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি বিনোদন
