জেরুজালেমে ইসরাইলের দূতাবাস খোলার সিদ্ধান্তে কলম্বিয়ার নিন্দা জানিয়েছে কাতার। বুধবার এক বিবৃতিতে এ পদক্ষেপকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রাসঙ্গিক প্রস্তাবের লঙ্ঘন বলে উল্লেখ করেছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ।
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, জেরুজালেমের আইনি ও ঐতিহাসিক মর্যাদা পরিবর্তনের লক্ষ্যে নেওয়া যেকোনো পদক্ষেপ প্রত্যাখ্যান করে কাতার।
বিবৃতিতে আরো বলা হয়, অধিকৃত জেরুজালেমে নতুন কোনো বাস্তবতা চাপিয়ে দেওয়ার চেষ্টা মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
উল্লেখ্য, জেরুজালেমের মর্যাদা ও সেখানে কূটনৈতিক মিশন স্থাপন দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক বিরোধের বিষয়। ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসেবে দাবি করে।
