কাতারের রাজধানী দোহায় বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাবের ১২তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) স্থানীয় মধুবন রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সি এম হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির সাবেক সভাপতি আনোয়ার হোসেন আকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার মো. কামাল উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আশিকুজ্জামান। পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ইকবাল হোসেন রনি।
আলোচনা সভায় বক্তব্য দেন তাজুল ইসলাম, রিফাত মাওলা, ফারিয়াজ, জেমস, তপু ও আমিনুল ইসলাম সুমন। বক্তারা সংগঠনটির দীর্ঘ ১১ বছর পথচলার কথা তুলে ধরেন এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা পর্ব শেষে সংগঠনের ১২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপনটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।প্রবাসের কর্মব্যস্ত জীবনে এমন আয়োজন বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং দেশীয় সংস্কৃতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা আয়োজকদের।
কেএম
