রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ভ্যানিটি ব্যাগ থেকে ৯টি ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে স্পেশাল র্যাপিড ব্যাটালিয়ন (এসআরবি-২)।
সোমবার (১২ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়।
এসআরবি-২ সূত্রে জানানো হয়, ঢাকা উদ্যান এলাকায় নাশকতার উদ্দেশ্যে ককটেল মজুত করার তথ্যের ভিত্তিতে একটি বিশেষ তল্লাশি অভিযান চালানো হয়। তল্লাশিকালে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি ভ্যানিটি ব্যাগ থেকে ৯টি ককটেল উদ্ধার করা হয়।
পরে এসআরবির বিশেষজ্ঞ বোমা নিষ্ক্রিয়করণ দল ককটেলগুলো উদ্ধার করে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় নিয়ে যায় এবং সেখানে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিরাপদে নিষ্ক্রিয় করে।
এসআরবি-২ কর্তৃপক্ষ জানায়, ককটেল মজুতের মাধ্যমে এলাকায় জনমনে আতঙ্ক সৃষ্টি ও নাশকতার অপচেষ্টা চালানো হচ্ছিল। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। একই সঙ্গে ঢাকা উদ্যান ও আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে টহল বৃদ্ধি করা হয়েছে।
জেএইচআর
