অবসরপ্রাপ্ত সদস্যদের কল্যাণ, পারস্পরিক যোগাযোগ ও অধিকার আদায়ের জন্য গঠিত রামগতি রিটায়ার্ড সোলজার ফোরাম এর দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।
শনিবার সকালে উপজেলার চরলক্ষ্মী গ্রামের মেঘনার পাড়ে উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন সংগঠনের সদস্যরা।
কর্পোরাল ইউসুফ জামানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ারেন্ট অফিসার মোরর্শেদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট গিয়াস উদ্দিন, সার্জেন্ট গোলাম রব্বানী, সার্জেন্ট অসীম মজুৃমদার, নায়েব সুবেদার আবু তাহের, সার্জেন্ট আলতাফ চৌধুরী।
এ উপলক্ষে পুরাতন কমিটি বিলুপ্তি করে নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি কর্পোরাল
ইউসুফ জামান (অবঃ), সাধারন সম্পাদক সার্জেন্ট গোলাম রব্বানী, কোষাধ্যক্ষ সার্জেন্ট মোবারক হোসেন
নির্বাচিত হয়েছেন।
মেঘনার পাড়ে মধ্যহ্ন ভোজ শেষে কেক কেটে দিনটি উদযাপনের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
