মো. খাইরুজ্জামান সজিব, বিশেষ প্রতিনিধি, ঢাকা
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ও সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত উপ- মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) মো. মহিদুল ইসলাম পিপিএম। তিনি ১১/০৩/২০২৫ ইং তারিখে উত্তরা বিভাগের উপ- - পুলিশ কমিশনার হিসেবে যোগদানের পর থেকে উত্তরা বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি ধাপে ধাপে উন্নতি ঘটতে থাকে।
পেশায় পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা হলেও সময় পেলেই কাছে টেনে নেন অসহায়, দুঃস্থ, এতিম সুবিধাবঞ্চিতদের। সাধারণ মানুষের যেকোনো সমস্যায় তার কাছে গেলে তিনি সুপরামর্শ দেন এবং সমাধানের ব্যবস্থা করেন। তিনি উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে যোগদানের পর থেকে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। পুলিশের গুরুদায়িত্বের পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষের জন্যও সর্বদা তার উদ্যোগে যুগান্তকারী নানা পদক্ষেপ পুলিশে এনেছে যুগান্তকারী পরিবর্তন। দায়িত্ব পালন করে আসা এই কর্মকর্তার পেশাগত সাফল্য তাকে নিয়ে গেছে ঈর্ষণীয় অবস্থানে।
ডিএমপির হেডকোয়াটার্সে ডিসি ফাইন্যান্স হিসেবে কর্মরত অবস্থায় নিজের মেধা ও নেতৃত্বেগুনে তিনি সাধারণ মানুষ, সহকর্মী ও অধস্তন পুলিশ সদস্যদের কাছে হয়ে ওঠেন একজন সৃজনশীল, পজেটিভ ও মানবিক পুলিশি সেবার উজ্জ্বল নক্ষত্র।
উপ-পুলিশ কমিশনার মো. মহিদুল ইসলাম পিপিএম গাইবান্ধা জেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জম্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে অনার্স- মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি ২৪ তম বিসিএস (পুলিশ) ক্যাডারে মনোনীত হয়ে ২ জুলাই ২০০৫ খ্রি. বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। চাকুরী জীবনে তিনি ২০০৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর কার্যক্রমে পূর্ব তিমুর এবং ২০১৩ সাল হতে ২০১৪ সাল পর্যন্ত সুদান দারফুর মিশনে সুনামের সাথে তার অর্পিত দায়িত্ব পালন করেন। পারিবারিক দাম্পত্য জীবনে এক কন্যা সন্তানের জনক।
ডিসি মো. মহিদুল ইসলাম পিপিএম দৈনিক বাংলাদেশ সমাচারকে বলেন, উত্তরা বিভাগের সাধারণ মানুষের জন্য আমার দরজা সবসময় খোলা। তাদের যেকোনো বিপদে- আপদে আমি পাশে থাকার চেষ্টা করি। তিনি বলেন, আমি যোগদানের পর থেকে অনেক বড় বড় অপরাধের আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি। মাদকের বিরুদ্ধে আমার বিভাগের সকল কর্মকর্তাকে কঠোর নির্দেশনা দিয়েছি। তিনি আরও বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্যারের নির্দেশনায় মানুষের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ্।
