Neha Bora challenges SEM's notice
হাইকোর্টে ধাক্কা, এসইএম'র নোটিশকে চ্যালেঞ্জ নেহা বোরার
-
- 24 Oct 2026
- by গণশক্তির প্রতিবেদন
×
অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইসা)-র সভাপতি নেহা বোরা জানিয়েছেন যে, দিল্লি পুলিশের ‘পিস বন্ড'-এ তিনি বা তাঁর ছাত্র সংগঠন কেউই স্বাক্ষর করবে না। দিল্লি হাইকোর্ট নোটিশের বিরুদ্ধে তাঁর করা আবেদনটি গ্রহণ করতে অস্বীকার করায়, তিনি ওই নোটিশটিকে আরও জোরালোভাবে চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত নিয়েছেন।
নেহা বোরা ওই নোটিশের ভিত্তি ঠিক কি তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর যুক্তি, ১৬ অক্টোবরের প্রতিবাদ কর্মসূচি অগণতান্ত্রিক ছিল না। তিনি বলেছেন , বিক্ষোভ হিংসাত্মক ভূমিকা নিয়েছে পুলিশ, লাঠিচার্জ করেছে সাধারণ জনতার উপর। বিশেষ করে মহিলা বিক্ষোভকারীদের ওপর পুলিশের এই লাঠিচার্জ পরিস্থিতিকে উত্তপ্ত করে তোলে।
তিনি বলেন, স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এসইএম)-র সামনে চলা কার্যক্রমে অবশ্যই স্বাভাবিক ন্যায়ের নীতি-কে অনুসরণ করতে হবে। তিনি আরও জানান যে, তিনি এসইএম আদালতে হাজির হবেন। যার ওপর ভিত্তি করে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে, আদালতকে নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা সেই তথ্যগুলো তাঁকে সরবরাহ করেন।
আইসা-র সভাপতি নেহা বোরাকে একজন বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের (এসইএম) সামনে পিস বন্ড দেওয়ার নির্দেশ দিয়ে পুলিশ একটি নোটিশ জারি করেছিল। এই নোটিশটিকে চ্যালেঞ্জ জানিয়ে নেহা বোরা যে আবেদন করেছিলেন, শুক্রবার দিল্লি হাইকোর্ট তা খারিজ করে দিয়েছে।
