Published : 24 Oct 2026, 07:06 PM
Updated : 24 Oct 2026, 07:06 PM
মিডল্যান্ড ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির সভা বৃহস্পতিবার রাজধানীর গুলশানে প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
শনিবারে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ কৌশলগত ও পরিচালন সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়। বিশেষ করে ব্যাংকের সার্বিক কার্যক্রমের উন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ এবং টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনের ওপর গুরুত্বারোপ করা হয়।
ব্যাংক কর্তৃপক্ষ বলছে, এই ২০০তম সভা ব্যাংকের কৌশলগত লক্ষ্য অর্জন, পরিচালনগত উৎকর্ষ বজায় রাখা এবং টেকসই অগ্রযাত্রার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান রেজাউল করিমের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন উদ্যোক্তা পরিচালক ও নির্বাহী কমিটির সদস্য আবুল কাশেম, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ ইউ. আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার জাহিদ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ টেকনোলজি অফিসার নাজমুল হুদা সরকার।
