কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:সাতক্ষীরার কালিগঞ্জে পুলিশের অভিযানে যুবলীগ নেতা ও কথিত ভূমির নেতা মোহাব্বত হোসেন (৩৫) কে আটক করা হয়েছে।
তিনি উপজেলার বাজারগ্রাম চরমুনা এলাকার আব্দুল মান্নান ওরফে মানু গাজীর ছেলে এবং কালিগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য বলে জানা গেছে। বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে নিজ বাড়ি থেকে কালিগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নিকুঞ্জ রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল তাঁকে আটক করে।
কালিগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে বিস্ফোরণের ঘটনায় দায়ের করা নাশকতা মামলায় তাঁকে আটক করা হয়েছে।
পরে বুধবার তাঁকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
The post কালিগঞ্জে নাশকতা মামলায় যুবলীগ সদস্য মোহাব্বত আটক appeared first on সকালের খবর ২৪.
