বড়লেখা প্রতিনিধি : বড়লেখায় জাতীয় কন্যাশিশু দিবস পালন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে সোমবার আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়েছে।
চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কৃতরা হচ্ছে- ফারিয়া জান্নাত তাছনীয়া (প্রথম), পরীমনি পাল (দ্বিতীয়) ও দিব্যজ্যোতি দাস (তৃতীয়)।
ইউএনও মাহবুব আলম মাহবুবের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকারের সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা ও পুরস্কার বিতরণের সভায় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার রোহেল উদ্দিন, থানার ওসি (তদন্ত) ওবায়দুল হক, উপজেলা সহকারি যুবউন্নয়ন কর্মকর্তা আলেয়া আল-আমিন প্রমুখ।
