খুলনা গেজেট অক্টোবর ১৯, ২০২৬ ১২:৪১ অপরাহ্ণ
গোপালগঞ্জের কাশিয়ানীতে অজ্ঞাত গাড়ির চাপায় এক অজ্ঞাত নারী নিহত হয়েছেন। আজ সোমবার (১৯ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানীর চাপতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানার সার্জেন্ট মোঃ আজাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে মহাসড়কের ওপর খণ্ডিত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। রাস্তা পারাপারের সময় কোন গাড়ির চাপায় ওই নারীর মৃত্যু হয়েছে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
খুলনা গেজেট/এনএম
