প্রতিনিধি, মৌলভীবাজার · ১৮ অক্টোবর, ২০২৬ ১২:০১ অপরাহ্ন
মৌলভীবাজারের জুড়ীতে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে একটি লজ্জাবতী বানরের মৃত্যু হয়েছে। গত শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কচুরগুল গ্রামের আবদুস সুবহান মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। একই স্থানে এর আগে আরও দুটি লজ্জাবতী বানরের মৃত্যু হয়েছিল।
আবদুস সুবহান মিয়া জানান, শনিবার সন্ধ্যায় তার বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বানরটি মারা যায়। এর আগেও পৃথক সময়ে একই স্থানে আরও দুটি লজ্জাবতী বানরের মৃত্যু হয়েছে। একই জায়গায় পরপর তিনটি বানরের মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।
স্থানীয় পরিবেশকর্মী আবিদ হোসাইন বলেন, একই স্থানে বারবার বানরের মৃত্যুর ঘটনা গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। বিদ্যুতের খোলা তার বন্যপ্রাণীর জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন চিহ্নিত করে দ্রুত প্রয়োজনীয় সুরক্ষাব্যবস্থা নিশ্চিত করতে হবে।
এ বিষয়ে লাঠিটিলা বন বিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. সাজন আহমদ বলেন, বানরটি সংরক্ষিত বনের সীমানার বাইরে মারা গেছে। একই স্থানে তিনটি বানরের মৃত্যু দুঃখজনক। বিষয়টি জানিয়ে বিদ্যুৎ বিভাগকে চিঠি দেওয়া হবে। পাশাপাশি দ্রুত সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানানো হবে।
গুগলে আমাদের খবর পেতে
