নিজস্ব প্রতিবেদক · ১২ অক্টোবর, ২০২৬ ৩:৫৩ অপরাহ্ন
বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির সুইডেনের পেশাজীবী সংগঠন বাংলাদেশি প্রফেশনালস অ্যান্ড কমিউনিটি নেটওয়ার্কের (বিপিসিএন) ২০২৬ সালের অ্যাওয়ার্ড পেয়েছেন।
গত শনিবার স্টকহোমে ‘জুলাই-পরবর্তী বাংলাদেশ’ শীর্ষক সেমিনার শেষে তার হাতে সম্মাননা তুলে দেন সংগঠনটির সভাপতি ড. আকতার হোসাইন। আইনের শাসন, মানবাধিকার ও বিচারপ্রার্থী মানুষের মর্যাদা রক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে জুলাই-পরবর্তী বাংলাদেশের অগ্রযাত্রায় প্রবাসী পেশাজীবীদের ভূমিকা ও করণীয় নিয়ে বক্তব্য দেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের সিনিয়র কনসালট্যান্ট ড. আকতার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন বিপিসিএনের সেক্রেটারি ও স্নায়ুবিজ্ঞানী ড. তৌহিদুল ইসলাম। এতে সংগঠনটির সুইডেন শাখার বোর্ড সদস্য এবং বিভিন্ন পেশায় নিয়োজিত প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে প্রবাসী দক্ষ পেশাজীবীদের অবদানের প্রয়োজনীয়তা তুলে ধরে অনুষ্ঠানে একটি তথ্যচিত্রও প্রদর্শন করা হয়।
গুগলে আমাদের খবর পেতে
