কলকাতা হাইকোর্ট।
Published on
:
1 min read
পুরভোটের আগে ইভিএমের সঙ্কটের কথা কলকাতা হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন। কমিশনের দাবি, ইভিএম প্রস্তুতকারক সংস্থাগুলি অন্য রাজ্যকেও প্রয়োজনীয় যন্ত্র সরবরাহ করতে পারছে না বলে জানিয়েছে। ফলে রাজ্যে ইভিএমের ঘাটতি দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে পুরসভাগুলির জন্য বরাদ্দ ইভিএম ফেরত দেওয়ার দাবি ঘিরে মামলায় বুধবারের শুনানির আগে কমিশনকে হলফনামা দিতে বলল আদালত। আগামী ১৪ অক্টোবর মামলার পরবর্তী শুনানি।