তুরাগে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীর তুরাগ থানাধীন কামারপাড়ায় অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ মো. আব্দুল জব্বার (৪৪) ও ফয়সাল হাসান ওরফে মুরসালিন (২১) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে তুরাগ থানা পুলিশ।
আজ রোববার (১১ অক্টোবর) সকাল ৯টার দিকে কামারপাড়া ২১ নম্বর রোডের একটি লন্ড্রির দোকানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।এ ঘটনায় সাদ্দাম হোসেন (৩২) নামে তাঁদের এক সহযোগীর নাম উঠে এসেছে, যিনি পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই শাহিনুল বারী ও এসআই মশিউল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে দোকানের টেবিলের দ্বিতীয় ড্রয়ার থেকে দুটি সাদা রঙের জিপার ব্যাগে রাখা ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তুরাগ থানায় মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এই বিভাগের আরো খবর






