মনিরুজ্জামান মনির, ধুনট (বগুড়া) প্রতিনিধি:
- আপডেট সময় : ১১:০০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বগুড়ার ধুনট উপজেলার কালের পাড়া ইউনিয়ন কৃষক দলের ৩ নম্বর ওয়ার্ডের পাঁচ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার কান্তনগর গ্রামে এ কমিটি ঘোষণা করেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক শামীম আহম্মেদ।
নতুন কমিটিতে আব্দুস ছামাদকে সভাপতি, ঠান্টু মিয়াকে সহসভাপতি, আব্দুল মজিদকে সাধারণ সম্পাদক, সোহাগ মিয়াকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং বজলু মিয়াকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
কমিটি ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আলহাজ মোহাব্বত আলী, ফরহাদ রেজা ভান্ডারী, কালের পাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি বাদশা, সাধারণ সম্পাদক চাঁন মিয়া, কৃষক দল নেতা জুয়েল রেজা নীল, এলাঙ্গী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আশরাফ আলী, লিখন মাহমুদ ও আবু তাহেরসহ স্থানীয় নেতাকর্মীরা।

