চিত্রনায়িকা অপু বিশ্বাসের সাম্প্রতিক একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে অনুরাগীদের মনে পারদ চড়েছে। একগুচ্ছ ছবিতে এক ব্যক্তির পাশে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অপুকে। পোস্টটি ঘিরে অনুরাগীদের মনে প্রশ্ন উঁকি দিচ্ছে, অভিনেত্রীর পাশের এই যুবক কে? অপু তার পোস্টে ওই ব্যক্তিকে 'প্রিয় বন্ধু' ও 'বিজনেস মেন্টর' বলে উল্লেখ করেছেন। গত বুধবার তার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্টটি করেন অভিনেত্রী। ক্যাপশনে লেখেন, 'শুভ জন্মদিন আমার প্রিয় বন্ধু। আমার বিজনেস মেন্টর।' অভিনেত্রী যোগ করেন, আপনার কাছ থেকেই ব্যবসাকে নতুন করে চিনতে শিখেছি।
শিখেছি স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সাহস এবং পেয়েছি নিজে কিছু করার অনুপ্রেরণা।
জীবনের এই পথচলায় আপনার শেখানো বিষয়গুলো আমার কাছে সত্যিই অনেক মূল্যবান। আপনার জন্য রইল হৃদয়ের গভীর থেকে অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা।
