ঝালকাঠির নলছিটিতে পুলিশের এক বিশেষ অভিযানে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করে নলছিটি থানা-পুলিশ।
নলছিটি থানা সূত্রে জানা গেছে, বিচারিক আদালতের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের অংশ হিসেবে এ ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ জানান, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আদালতের পরোয়ানা বাস্তবায়নে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ১১ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে তাঁদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।”
জেএইচআর
