বরিশালে পূজামণ্ডপ পরিদর্শনকালে বিএনপির এই নেতার মন্তব্য
খোলা বাজার অনলাইন, ডেস্ক:
- আপডেট সময় : ১০:৪৫:৫০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
বরিশাল নগরীর পূজামণ্ডপ পরিদর্শন করছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
সোমবার (১৯ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বরিশাল নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।
রহমাতুল্লাহ বলেন, ধর্ম মানুষের ব্যক্তিগত বিশ্বাস ও মূল্যবোধের গুরুত্বপূর্ণ অংশ। ধর্মকে কেন্দ্র করে রাজনৈতিক বিভক্তি সৃষ্টি কিংবা ধর্মের নামে রাজনৈতিক বিশৃঙ্খলা তৈরি করা দেশের মানুষ পছন্দ করে না। ধর্মীয় অনুভূতিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করে সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিত করা প্রয়োজন।
তিনি আরও বলেন, দেশের গণতান্ত্রিক পরিবেশ সমুন্নত রাখতে রাজনৈতিক সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং জনগণের মতামতের প্রতি সম্মান প্রদর্শন জরুরি। ধর্মের নামে রাজনৈতিক বিভাজন ও বিশৃঙ্খলা বরদাশত করা হবে না বলেও মন্তব্য করেন তিনি।
পূজামণ্ডপ পরিদর্শনকালে রহমাতুল্লাহ আয়োজক, মন্দির কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কথা বলেন। দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনে পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও সামাজিক ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এদিকে একই দিনে অসুস্থ শ্রমিক নেতা জাহাঙ্গীর সরদারের বাসভবনে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন রহমাতুল্লাহ। এ সময় তিনি জাহাঙ্গীর সরদারের দ্রুত সুস্থতা কামনা করেন।
এর আগে ১৮ অক্টোবরও বরিশাল নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির এই নেতা।

