শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো.সাইদুজ্জামান, চট্টগ্রাম পুলিশ সুপার মো.মাসুদ আলম।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় দুর্গাপূজার উৎপত্তিস্থল করলডেঙা সন্ন্যাসী পাহাড় চূড়ায় অবস্থিত চন্ডীতীর্থ মেধস আশ্রম ও শ্রীপুর খরনদ্বীপ ইউনিয়নের জৈষ্ট্যপুরা বীণাপানি সংঘ পরিদর্শন করেন।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্তক রয়েছে। কোনো ধরনের গুজব বা উসকানিতে বিভ্রান্ত না হয়ে সবাইকে সম্প্রীতি বজায় রাখার আহবান জানানো হয়।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক, সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, থানা অফিসার ইনচার্জ ওসি মো. মোজাফফর হোসেন , বোয়ালখালী প্রেস ক্লাব সভাপতি এস এম মোদ্দাচ্ছের, করলডেঙ্গা ইউপি চেয়ারম্যান হামিদুল হক মান্নান, শ্রীপুর খরনদ্বীপ ইউপি প্যানেল চেয়ারম্যান মো.হাসান চৌধুরী, বোয়ালখালী পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রলয় চৌধুরী মুক্তি ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
The post সম্প্রীতি রক্ষায় সতর্ক প্রশাসন, বোয়ালখালীতে পূজামণ্ডপ পরিদর্শনে ডিসি-এসপি appeared first on বাংলাধারা.
