
ছবি: Ei Samay
Published on
:
1 min read
উলুবেড়িয়ার আমতার জয়পুর থানার কুলিয়াঘাটে টোটো থেকে আগ্নেয়াস্ত্র ও একটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে অভিযান চালিয়ে টোটোচালক শেখ জামালউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। ধৃত জামালউদ্দিনের বাড়ি ঘোড়াবেড়িয়ার দামুপাড়ায়। উলুবেড়িয়া আদালত তাকে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। এই ঘটনায় আর কারও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
