মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি কেটি জ্যাকারিয়া দায়িত্ব গ্রহণের মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার (১৬ অক্টোবর) দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো হোয়াইট হাউস প্রেস সেক্রেটারির এটিই সবচেয়ে সংক্ষিপ্ত মেয়াদ। ক্যারোলিন লেভিটের স্থলাভিষিক্ত হয়ে গত ১২ অক্টোবর দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি।
নিয়োগের সময় প্রেসিডেন্ট ট্রাম্প কেটি জ্যাকারিয়াকে একজন ‘আইনজীবী’ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তবে বিভিন্ন অনুসন্ধানে জানা যায়, ২০১১ সালে পেপারডাইন ইউনিভার্সিটির আইন বিভাগ থেকে পাস করলেও তিনি ক্যালিফোর্নিয়ার বার পরীক্ষা উত্তীর্ণ হতে পারেননি। যুক্তরাষ্ট্রে আইন পেশায় কাজ করার জন্য এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রয়োজন। পরবর্তী সময়ে ফক্স নিউজের এক সাক্ষাৎকারে নিজেও বার পরীক্ষায় অকৃতকার্য হওয়ার কথা স্বীকার করেন তিনি।
গত মঙ্গলবার হোয়াইট হাউসের ব্রিফিং কক্ষে তার প্রথম সংবাদ সম্মেলনটি ছিল বেশ নড়বড়ে। মাত্র ১৫ মিনিটের ওই ব্রিফিংয়ে তিনি দীর্ঘ সময় ধরে ট্রাম্পের প্রশংসা করে লিখিত বক্তব্য পড়ে শোনান। এ সময় সাংবাদিকদের মাত্র তিনটি প্রশ্নের উত্তর দিয়ে ব্রিফিং শেষ করেন তিনি।
বিতর্ক তীব্র হওয়ার পর শুক্রবার সকালে প্রেসিডেন্ট ট্রাম্প কেটি জ্যাকারিয়াকে এই পদে থাকা নিয়ে পুনর্বিবেচনা করার পরামর্শ দেন। এর কিছুক্ষণ পরই হোয়াইট হাউসের কর্মকর্তারা তাঁর বিদায়ের বিষয়টি নিশ্চিত করেন।
এমএমটি
-20261017042648.jpg&w=1440&q=75)