মুক্তধারা
উৎসব ১৪৩৩
কবিতা
লোভের মায়াজাল
আনজু বানু
১৯ অক্টোবর ২০২৬
৪র্থ বর্ষ
কী মহাপাপ করেছিল তাঁরা
রক্ত এমন ঝরলো
আনন্দধাম কোন অপরাধে
মৃত্যু লাশে ভরলো?
দুর্গা মায়ের মোহময়ী রূপ
দেখার সাধে মনে
ঘর ছেড়ে যাঁরা বেরিয়েছিল
আনন্দ সন্ধানে
শারদীয়া নয় তাদের তো মন
দুর্গা পূজায় মাতলো
তবু কেন তারা বিভৎসতায়
পায়ের তলায় মরলো?
নিজের আসন পোক্ত করতে
সবদিক ছেঁটে দাও
প্রতিবাদী সুর কোথাও না বাজে
সব পায়ে বেড়ি পরাও।
রক্তচক্ষু তাই প্রশাসন খাঁড়া
অন্য ধারার ঘুরিয়ে
খেলনা করলো সাধারণ জীবন
মৃত্যুর কোলে শুইয়ে।
সন্তানহারা মায়েদের দেবে
অর্থের জালে মুড়িয়ে
মানব জীবন কাটবে এমনই
লোভের জালে জড়িয়ে?
