স্টাফ করেসপন্ডেন্ট
যুক্তরাষ্ট্রে কোনো ব্যক্তি গ্রেপ্তার হলে তার ভিসা বাতিল হতে পারে বলে সতর্ক করেছে দেশটি।
শনিবার (২৪ অক্টোবর) ফেসবুকে নিজেদের ভেরিফায়েড পেজে ঢাকাস্থ মার্কিন দূতাবাস এই সতর্ক বার্তা জানিয়েছে।
বার্তায় বলা হয়েছে, আপনি গ্রেপ্তার হলে আপনার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হয়ে যেতে পারে। আপনাকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার অযোগ্য বিবেচিত হতে পারেন।
