

গোবিন্দগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবাসায়ী গ্রেপ্তার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ বেলাল হোসেন (৩৪) ও মোঃ শহিদুল ইসলাম (৩৫) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত ১২টা ২০ মিনিটে উপজেলার দরবস্ত ইউনিয়নের সাবগাছি-হাতিয়াদহ গ্রামে রাসেলের দোকানের সামনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়,গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার মীর কায়েশের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বেলাল উপজেলার গন্ধর্ববাড়ী গ্রামের মৃত নছিম উদ্দিনের ছেলে এবং শহিদুল ফুলবাড়ী (মিস্ত্রিপাড়া) গ্রামের মৃত বাবলু মিয়ার ছেলে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আগেও ১৪ টি বিভিন্ন মামলা রয়েছে।
মান্দা থানা আকস্মিক পরিদর্শনে পুলিশ সুপার
নওগাঁর মান্দা থানা আকস্মিক পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৯টার দিকে তিনি থানা পরিদর্শনে গিয়ে সার্বিক কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় পুলিশ সুপার থানার দাপ্তরিক কার্যক্রম, অপরাধ নিয়ন্ত্রণ ও জনসেবার বিষয়গুলো পর্যালোচনা করেন। পাশাপাশি দায়িত্ব পালনে পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা ও আন্তরিকতা বজায় রাখতে পুলিশ কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেন। পরিদর্শনকালে পুলিশ সুপার জনসাধারণের সেবা নিশ্চিত করা, অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের আরও তৎপর ও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) জয়ব্রত পাল, মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) আলেফ উদ্দিনসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

রাজাপুরে স্বেচ্ছাশ্রমে খালের ওপর কাঠের পুল নির্মাণ
ঝালকাঠির রাজাপুরে দীর্ঘদিনের জনদুর্ভোগলাঘবে স্বেচ্ছাশ্রমে খালের ওপর কাঠের পুল নির্মাণ করেছে শ্রমিককল্যাণ ফেডারেশন। উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বদনিকাঠি এলাকায় বাড়ানি খালের ওপর প্রায় ৫০ হাজার টাকা ব্যয়ে পুলটি নির্মাণ করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল থেকে দিন ব্যাপী সংগঠনটির ৩০ জনযুবক স্বেচ্ছাশ্রমে এ কাজ করেন। সংগঠনটির নিজস্ব অর্থায়নে পুলটি নির্মাণ করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বদনিকাঠি এলাকায় বাড়ানি খালের ওপর প্রায় ৫৫ ফুট দীর্ঘ একটি পুরোনো লোহার পুলছিল। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকায় প্রায় দুই যুগধরে দুর্ভোগ পোহাচ্ছিলেন খালের দুই পাড়ের মানুষ। স্থানীয়দের অভিযোগ, নির্বাচন এলেই জনপ্রতিনিধিরা পুলটি সংস্কারের প্রতিশ্রুতি দিলেওবাস্তবে কোনো উদ্যোগ নেওয়াহয়নি। সম্প্রতি বিষয়টি শ্রমিক কল্যাণ ফেডারেশনের নজরে এলে এলাকার মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে তারা নিজস্ব অর্থায়নে কাঠের পুল নির্মাণের উদ্যোগ নেন। সংশ্লিষ্টদের হিসাবে, পুলটি প্রায় ছয় থেকে সাত বছর ব্যবহার করা যাবে। শ্রমিককল্যাণ ফেডারেশনের মঠবাড়িইউনিয়ন সেক্রেটারি শাহাদাৎবলেন, এলাকার মানুষের দুর্ভোগের কথা চিন্তা করেই এ উদ্যোগ নেওয় াহয়েছে। এর ফলে বদনিকাঠি সহ আশপাশের এলাকার মানুষের যাতায়াতের কষ্টকিছুটা হলেও লাঘব হবে। সামাজিক দায়বদ্ধতা থেকেই তারা এ কাজ করেছেন। স্থানীয় যুবক মোঃ শাহাদাৎ বেপারী বলেন, দীর্ঘদিন ধরে পুলটি জরাজীর্ণ ছিল। এটি পার হতেগিয়ে অনেকেই দুর্ঘটনার শিকার হয়েছেন। পুলটি নির্মাণ করায় স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সের মানুষের দুর্ভোগ কমবে। স্থানীয় বৃদ্ধ মোঃ আবুল কাশেম বলেন, দীর্ঘদিন ধরে খালের দুই পাড়ের মানুষ চরম দুর্ভোগের মধ্যে ছিলেন।পুলটি নির্মাণ হওয়ায় আমরা খুব খুশি। এখন এক পাড় থেকে অন্য পাড়ে যাতায়াতে আর আগের মতো অসুবিধায় পড়তে হবেনা। সমাজসেবক মোঃ জাকির হোসেন খান বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের প্রতিটি মানুষের এ ধরনের জনকল্যাণ মূলক কাজে এগিয়ে আসা উচিত। সব সময় সরকারের দিকে তাকিয়ে থাকলে হবেনা; নিজেদের সমস্যা সমাধানে নিজেদেরও উদ্যোগ নিতেহবে। তিনি বলেন, সব সময় সামাজিক কাজের সঙ্গে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন, ইনশাআল্লাহ।

সীমান্তে বিজিবি’র অভিযানে ১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলা সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ১ কোটি সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার বার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত পৃথক অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার চন্ডিদার, কাজিয়াতলী ও মঈনপুর এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল ও শংকুচাইল বিওপির টহলদল সীমান্ত এলাকা থেকে এসব ভারতীয় পণ্য উদ্ধার করা হয়। শনিবার দুপুরে বিজিবির পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের কাছে এই সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এস এম শরিফুল ইসলাম। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার চন্ডিদার, কাজিয়াতলী ও মঈনপুর এয় কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া, ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল ও শংকুচাইল সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় অবৈধ শাড়ী, বাঁজি, বাসমতি চাউল, গরু, চকলেট, ফুসকা, ফেসওয়াশ, অলিভ ওয়েল, পন্ডস পাউডার, সাবান, জনসন বেবী লোশন, শ্যাম্পু, গাঁজা, স্কাপ সিরাপ এবং মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধারকৃত পণ্যের বাজার মূল্য প্রায় ১ কোটি ৫ লাখ ৭৬ হাজার ৪৯০ টাকা। অভিযানে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। উদ্ধারকৃত ভারতীয় পণ্য সামগ্রী ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা কাস্টমসে জমা দেওয়া হবে। সীমান্তে চোরাচালান রোধে বিজিবি'র এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মুন্সীগঞ্জে চোরাই বাইসাইকেল উদ্ধার, দুইজন গ্রেপ্তার
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে চোরাই বাইসাইকেল ক্রয়-বিক্রয়ের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ৪২টি বাইসাইকেল ও দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা বাইসাইকেলগুলোর আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৩০ হাজার টাকা। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ১২ টায় মুন্সীগঞ্জের সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আনোয়ার হোসেন প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। পুলিশের তথ্য অনুযায়ী, একটি চক্র দীর্ঘদিন ধরে মুন্সীগঞ্জসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে চোরাই বাইসাইকেল সংগ্রহ করে ক্রয়-বিক্রয় করে আসছিল। এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে টঙ্গীবাড়ী থানাধীন বালিগাঁও ইউনিয়নের বালিগাঁও বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানকালে শাহজাহান মুন্সী ও মো. শামীম শেখের ভাড়া নেওয়া গোডাউনে তল্লাশি চালিয়ে ৩৩টি মাঝারি আকারের ও ৯টি ছোট আকারের বাইসাইকেল উদ্ধার করা হয়। এ ছাড়া দুটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শাহজাহান ওরফে শাহজাহান মুন্সী (৬৫) এবং মো. শামীম শেখ (২৮)। তারা দুজনই মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়নের বিলের পাড় সানবাড়ী এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, উদ্ধার করা বাইসাইকেলগুলোর আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৩০ হাজার টাকা। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করা এবং চোরাই মালামাল ক্রয়-বিক্রয় প্রতিরোধে আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।

ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনে ওষুধ স্প্রে
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের চেয়ারম্যান প্রত্যাশী বিএনপি নেতা কাজী শাহানশাহ মিথুনের উদ্যোগে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন জায়গা ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনে ওষুধ স্প্রে করা হয়েছে। শনিবার বেলা ১১টায় অত্র ইউনিয়নের ছোটবাহিরদিয়া গ্রামের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন জায়গা ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনে ওষুধ স্প্রে সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাহিরদিয়া-মানসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: আসাফুর রহমান, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক খান জিয়াদুল ইসলাম জুয়েল, শাহিন খান, ফকিরহাট উপজেলা রেড ক্রিসেন্ট সোসাইটির টিম লিডার সৈয়দ অনুজ, ডেপুটি টিম লিডার এবাদুল মোড়ল, শেখ শহিদুল ইসলাম (প্রশাসন সংগঠন ও নিয়োগ বিভাগ)সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


